• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আমিরাতে শ্রমবাজার নিয়ে সুখবর, যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশ টিভি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের বৈঠকে এসব বিষয় গুরুত্ব পায়।

বিশেষ করে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দেশটিতে ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে বাংলাদেশিদের কাজের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের প্রসঙ্গ উঠে আসে।

সেই বৈঠকের ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মাহ্দী আমিন ও রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

শ্রমবাজারের পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

‘আমলাতন্ত্রের কারণে সরকারি প্রণোদনার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না’

আইএমএফ এর পূর্বাভাস / চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হতে পারে

‘প্রবাসীদের সম্পদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার’

এ ছাড়া অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তবায়িত হলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগের বিষয়ে নির্দিষ্ট সংখ্যা, সময়সীমা কিংবা নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

কেএম

  • আরব আমিরাত
  • শ্রমবাজার
  • মালয়েশিয়া
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়া যুবদলের কমিটি ঘিরে বিতর্ক, সংবাদ সম্মেলনে নানা অভিযোগ
মালয়েশিয়া যুবদলের কমিটি ঘিরে বিতর্ক, সংবাদ সম্মেলনে নানা অভিযোগ
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
মালয়েশিয়ায় ন্যূনতম বেতন ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী
মালয়েশিয়ায় ন্যূনতম বেতন ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।